Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইউরোপে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ১৭৫ অভিবাসী, দুই সপ্তাহেও মেলেনি সন্ধান

ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল থেকে সমুদ্রপথে যাত্রা করা প্রায় ১৭৫ অভিবাসীর খোঁজ মিলছে না। প্রায় দুই সপ্তাহ আগে কাঠের তৈরি নৌকাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তা ও মানবাধিকার সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত ৯ থেকে ১০ নভেম্বর সেনেগালের রাজধানী ডাকারের ইয়ফ এলাকা থেকে নৌকাটি ছেড়ে যায়। স্থানীয়ভাবে কাঠের তৈরি এ ধরনের নৌকাকে ‘পিরোগ’ বলা হয়।

ইয়ফের মেয়র সেদিনা ইসা লায়ে জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ১৭৫ জন যাত্রী ছিলেন। অন্যদিকে, মানবাধিকারবিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপের হিসাবে নিখোঁজের সংখ্যা ১৭২। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন:

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

উচ্চ গড় আয়ুতে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি কানাডা

এদিকে, সোমবার পাঁচটি পিরোগ থেকে ৯৭৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে সেনেগালের নৌবাহিনী। বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত পাঁচ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার, আটক অথবা সেনেগাল থেকে যাত্রা শুরুর আগেই ফিরিয়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি মাসে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপমুখী অভিবাসীদের যাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নভেম্বরের প্রথম ১২ দিনেই আট হাজারের বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।

তবে ইউরোপে পৌঁছানোর এই সমুদ্রপথ অত্যন্ত বিপজ্জনক। এ পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারসের তথ্য বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ইউরোপে যাওয়ার পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছরেও এই পথে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ১৭৫ অভিবাসী, দুই সপ্তাহেও মেলেনি সন্ধান

ইউরোপে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ১৭৫ অভিবাসী, দুই সপ্তাহেও মেলেনি সন্ধান

আপডেট টাইম : 10:51:24 am, Wednesday, 25 November 2026