রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নৃশংসতার ঘটনায় এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় পদক্ষেপ। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের প্রতি সমর্থন ও স্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ।
সোমবার (২৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে দেশগুলো মিয়ানমারকে গণহত্যা সনদ অনুযায়ী নিজেদের আইনি বাধ্যবাধকতা পূরণ এবং আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানায়।
আরও পড়ুন: জিনের বাদশাহর খপ্পরে পরে, সৌদির কফিলকে বশে আনার বৃথা চেষ্টা প্রবাসীর স্ত্রীর
এদিকে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। তাদের সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞার পাশাপাশি রাখাইনে মানবিক সহায়তায় ৫০ লাখ পাউন্ড এবং জবাবদিহি প্রতিষ্ঠায় আরও ৩০ লাখ পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক চাপ আরও জোরালো হচ্ছে।
প্রবাসীর কথা ডেস্ক 


















