Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

হিজাব ছাড়া গান গাওয়া এবং তা ইউটিউবে সম্প্রচার করায় ইরানের এক গায়িকাকে ৭৪ বার চাবুক দিয়ে আঘাত করা হয়েছে। একই সঙ্গে তার দলের বাকি চার সদস্যকেও সমপরিমাণ চাবুক মারা হয়েছে।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদি নামে এ গায়িকার শরীরে চাবুক মারা হয়। গত জুনে তাকে চাবুক মারার নির্দেশ দিয়েছিলেন আদালত।

আরও পড়ুন: চীন চায় ট্রাম্প হেরে যাক, রাশিয়া বাইডেনকে বিপদে ফেলতে উন্মুখ: গোয়েন্দা রিপোর্ট

তিনি ও তার দলের আরও চারজন ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি লাইভ কনসার্ট করেন। যেখানে তার মাথায় কোনো হিজাব ছিল না। ইরানে হিজাব পরা বাধ্যতামূলক। হোক সেটি খেলাধুলা বা গান, প্রকাশ্য সব জায়গায় নারীদের হিজাব পরতেই হবে।

পারাস্তো আহমাদি ওই ইউটিউব কনসার্টে বেদনাপূর্ণ তবে শক্তিশালী গান গেয়েছিলেন।

চাবুক মারার বিষয়টি নিশ্চিত করে পারাস্তোর আইনজীবী বলেছেন, “ভিডিও কনসার্টের পেছনে থাকা পারাস্তো এবং তার প্রোডাকশনের চার সদস্যকে সোমবার ৭৪টি চাবুক মারা হয়েছে।”

তাদের বিরুদ্ধে প্রকাশ্যে শালীনতা লঙ্ঘন, অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি, প্রচার এবং প্রসারের অভিযোগ আনা হয়েছিল।

এরআগে ২০২৫ সালের মার্চে মেহদি ইয়াররাহি নামে এক পুরুষ সংগীত শিল্পীকে ৭৪ বার চাবুক মারা হয়েছিল। মেহেদি তার গানে নারীদের মাথার স্কার্ফ খুলে ফেলার আহ্বান জানিয়েছিল।

২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব না পরার জেরে নৈতিকতা পুলিশের হাতে মারধরের শিকার হয়ে মারা যান মাহসা আমিনি নামে এক তরুণী। এ নিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। এরপর থেকে ইরানে তরুণীদের হিজাব না পরার প্রবণতা বৃদ্ধি পায়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের

হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

আপডেট টাইম : 11:10:59 pm, Tuesday, 24 November 2026