Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল সোহেল খানের? জানালেন জয়

শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে সকলেই হতবাক। শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিনেতার মৃত্যুর আগমুহূর্তের এমন বর্ণনা দিয়েছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার হোটেল মম ইনে এ ঘটনা ঘটে। সেখানে ‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে অবস্থান করছিলেন সোহেল খান ও অন্য শিল্পীরা।

আরও পড়ুন: ২৬ বছর পর শরদ কাপুরকে ফোনে কী বললেন শাহরুখ খান?

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহরিয়ার নাজিম জয় জানান, শুটিংয়ের জন্য সেদিন পুরো সাদা পোশাকে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তার পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। হোটেলের নিচে গাড়িও অপেক্ষা করছিল। এ সময় প্রোডাকশনের একজন সদস্য তাকে নিতে কক্ষে যান।

জয়ের বর্ণনা অনুযায়ী, কক্ষ থেকে বের হওয়ার পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। এরপর তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি উপস্থিত ব্যক্তিরা। সকালে নাশতায় ড্রাগন ফল খাওয়ার কারণে এমনটা হয়েছে কি না, তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। … প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। শুটিংয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে ঘটে যাওয়া এই ঘটনা শোবিজ অঙ্গনের অনেককেই স্তব্ধ করে দিয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ার বন্দরে আটক জাহাজ, আলোচনায় বাংলাদেশের নাম

মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল সোহেল খানের? জানালেন জয়

আপডেট টাইম : 11:19:50 pm, Tuesday, 24 November 2026