Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ কত জানালেন প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কর্মী পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রথম পর্যায়ে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসনবিষয়ক এক সংলাপে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

আরও পড়ুন: ফ্রান্স-ইতালি সীমান্তে ১০ হাজারেরও বেশি অভিবাসী আটক

তিনি বলেন, কর্মী পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ এবং স্বাস্থ্য পরীক্ষা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নভেম্বরের প্রথম সপ্তাহে কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। প্রথম পর্যায়ের পর বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমেও কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠাতে বিমানভাড়া, মেডিকেল পরীক্ষা ও সার্ভিস চার্জসহ একজনের ব্যয় হতে পারে ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ, প্রথম পর্যায়ে কর্মীরা সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যেতে পারবেন না।

এদিকে, কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের চাহিদাপত্র যাচাই ও বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। বেসরকারি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর খরচ এখনো নির্ধারণ করা হয়নি। ব্যয় নিয়ন্ত্রণে নজরদারি রাখার কথা জানিয়েছে সরকার।

কর্মীদের অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশের আগে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা না করানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি নির্দেশনা যাচাই না করে পাসপোর্ট বা অর্থ জমা না দিতে সতর্ক করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে আন্তর্জাতিক তৎপরতা চালাবে মালয়েশিয়া

নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ কত জানালেন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : 11:28:14 pm, Tuesday, 24 November 2026