Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বোনকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের পর বারান্দা থেকে লাফ ভাইয়ের

নিজের বোনকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পর ভারতের নাভি মুম্বাইয়ে একটি আদালতের পঞ্চম তলা থেকে লাফ দিয়েছেন এক ভাই। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আদালত দণ্ড ঘোষণার কয়েক মিনিট পর ওই ভাই আদালতের বারান্দা থেকে লাফ দেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিলেও; চিকিৎসকরা জানায় চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের

এ ব্যক্তির নাম নাগেশ বাবু বলে জানিয়েছে এনডিটিভি। তিনি বেলাপুর আদালতে লাফ দিয়ে আত্মহত্যা করেন। নাগেশ ২০১৯ সালে তার বোনকে হত্যা করেন। ওই সময়ই ছুরি দিয়ে নিজের স্ত্রীকেও হত্যার চেষ্টা করেন।

এনডিটিভি বলেছে, দণ্ড ঘোষণার পর আদালতের কর্মচারীরা আনুষ্ঠানিক কাজকর্ম সারছিলেন। তখন নাগেশ বাবু আদালতের রুম থেকে হঠাৎ দৌড় দেন এবং পঞ্চম তলা থেকে লাফ দেন।

বোনকে হত্যার জন্য যাবজ্জীবন এবং স্ত্রীকে হত্যা চেষ্টার জন্য তাকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনাটি ঘটে ২০১৯ সালের ১৭ জুলাই। এদিন তিনি তার স্ত্রীকে শশুরবাড়িতে ছুরি দিয়ে আঘাত করেন। নাগেশ বাবু সন্দেহ করছিলেন তার স্ত্রী তার বোনের স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

স্ত্রীকে ছুরিকাঘাতের পর তিনি তার বাড়িতে ফেরেন। এ সময় তার বোন সুনিতা তাকে স্থির করার চেষ্টা করেন। তখনই তিনি তাকে ছুরি দিয়ে বুকে আঘাত করেন। যার প্রেক্ষিতে সুনিতার মৃত্যু হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

দরকষাকষিতে আটকে পোশাকশ্রমিকদের মজুরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, শ্রমিকদের ২২ হাজার

বোনকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের পর বারান্দা থেকে লাফ ভাইয়ের

আপডেট টাইম : 11:13:19 pm, Tuesday, 24 November 2026