Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

দরকষাকষিতে আটকে পোশাকশ্রমিকদের মজুরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, শ্রমিকদের ২২ হাজার

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। মালিকপক্ষ সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা মাসিক মজুরির প্রস্তাব দিলেও শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছেন। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান ঘোচাতে আরও আলোচনা চলছে। আজই মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চতুর্থ সভায় এসব বিষয় উঠে আসে। বেলা ২টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

আরও পড়ুন: ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

এর আগে সোমবার বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা আলোচনার পর নিজেদের প্রস্তাব সংশোধন করে উভয় পক্ষ। ওই সভায় মালিকপক্ষ প্রথমে শ্রমিকদের জন্য ১৫ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির প্রস্তাব দেয়। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা করা হয়। আলোচনার শেষ পর্যায়ে মালিকদের প্রস্তাব দাঁড়ায় ১৫ হাজার ৭০০ টাকায়।

অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা প্রথমে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছিলেন। পরবর্তী সময়ে আলোচনার ভিত্তিতে সেই দাবি কমিয়ে ২৫ হাজার টাকা করা হয়। সর্বশেষ তারা ২২ হাজার টাকার প্রস্তাব দেন। তবে মালিকপক্ষের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়নি।

বোর্ডের এক সদস্য জানান, দীর্ঘ সময় আলোচনা চললেও দুই পক্ষ নিজ নিজ অবস্থান থেকে সরে না আসায় সোমবার রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। পরে মঙ্গলবার বেলা ২টায় পুনরায় আলোচনা শুরু হয়।

বর্তমান মজুরির চেয়ে কত বাড়বে? বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, নতুন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা হলে মাসিক বেতন বাড়বে ৩ হাজার ২০০ টাকা।

অন্যদিকে শ্রমিকদের ২২ হাজার টাকার দাবি কার্যকর হলে বর্তমানের তুলনায় মজুরি বাড়বে ৯ হাজার ৫০০ টাকা। ফলে দুই পক্ষের সর্বশেষ প্রস্তাবের মধ্যে ব্যবধান রয়েছে ৬ হাজার ৩০০ টাকা।

মজুরি নির্ধারণে বোর্ডের পরবর্তী সিদ্ধান্ত নিম্নতম মজুরি বোর্ডের সভার আলোচ্যসূচিতে রয়েছে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরি।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। দুই পক্ষের পাল্টাপাল্টি প্রস্তাবের পর এখন বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ার বন্দরে আটক জাহাজ, আলোচনায় বাংলাদেশের নাম

দরকষাকষিতে আটকে পোশাকশ্রমিকদের মজুরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, শ্রমিকদের ২২ হাজার

আপডেট টাইম : 11:23:55 pm, Tuesday, 24 November 2026