Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিনা খরচে মালয়েশিয়ার ১১২ কর্মীর প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারও সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে এবার কর্মী পাঠানোর প্রক্রিয়ায় থাকছে নতুন পদ্ধতি। কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই সরকারি ব্যবস্থাপনায় প্রথম দফায় ১১২ বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের কুয়ালালামপুরে যাওয়ার কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশি কর্মীদের সুখবর দিল দক্ষিণ কোরিয়া

বোয়েসেল সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন নির্বাচিত ১১২ জন কর্মী। তাদের বিমানভাড়া থেকে শুরু করে যাতায়াত ও অন্যান্য যাবতীয় খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে কর্মীদের বিদেশ যেতে কোনো অভিবাসন ব্যয় করতে হচ্ছে না।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে। এই উদ্যোগের অংশ হিসেবেই প্রথম দলটি দেশ ছাড়ছে।

লটারিতে বাছাই, পরীক্ষায় চূড়ান্ত ১১২ জন কর্মী নির্বাচনের ক্ষেত্রে এবার অনুসরণ করা হয়েছে লটারি ও পরীক্ষাভিত্তিক পদ্ধতি। শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এ সময় মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

আবেদনকারীদের মধ্য থেকে অনলাইন অটোমেশন পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে দুই দিনব্যাপী সাক্ষাৎকারে তাদের অংশ নেওয়ার কথা থাকলেও নির্বাচিত কয়েকজন অনুপস্থিত ছিলেন।

এ কারণে আগের ৩০০ জনের বাইরে থাকা আবেদনকারীদের মধ্য থেকে পুনরায় লটারি করে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়। সবশেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন।

অনিয়মের কারণে বারবার বন্ধ হয়েছে শ্রমবাজার উল্লেখ্য, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছিল। কিন্তু কর্মী নিয়োগে ১০১টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুন থেকে দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।

এর আগেও, বিভিন্ন সময়ে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল। ২০০৮ থেকে ২০১২, ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, মধ্যস্বত্বভোগী ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের চাপ ছাড়াই কর্মী পাঠানোর এই উদ্যোগ মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ কত জানালেন প্রতিমন্ত্রী

বিনা খরচে মালয়েশিয়ার ১১২ কর্মীর প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

আপডেট টাইম : 11:26:02 pm, Tuesday, 24 November 2026