বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের ১৯টি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩৭০ জন কর্মী নেওয়ার কথা রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের তালিকায় নির্মাণশ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, প্লাম্বার, কাঠমিস্ত্রি, মেশিন অপারেটরসহ বিভিন্ন কারিগরি ও সাধারণ পদের উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৯৬
যেসব প্রতিষ্ঠানে কর্মী নেওয়া হবে ব্রুনেইয়ের বিভিন্ন নির্মাণপ্রতিষ্ঠান, ঠিকাদারি সংস্থা ও বেসরকারি কোম্পানিতে এই নিয়োগ দেওয়া হবে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে N.M.S Moshaf Sdn Bhd, H.I Contractor Sdn Bhd, Kafa Jaya Construction, MCDC Sdn Bhd, Hungjee Contractor, K-Motors Sdn Bhd, Daikyo Environment Recycling Sdn Bhd, Bru Spark Technology, Syarikat Kita Bersatu, HDR Sdn Bhd, Suzana Guru Contractor, Celina Enterprise, C-Tech Sdn Bhd, Kontraktor Jusmarliana & Keluarga, Damuda Construction, Syarikat Siti Binti Mohd Tahir & Anak-Anak, Roman Sdn Bhd, W.H Jaya Enterprise এবং Nihal Sdn Bhd।
প্রতিষ্ঠানভেদে নিয়োগের সংখ্যা আলাদা। এর মধ্যে Kontraktor Jusmarliana & Keluarga-তে সবচেয়ে বেশি ৯০ জন নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া Suzana Guru Contractor-এ ৫০ জন, Syarikat Kita Bersatu-তে ৩৮ জন, Nihal Sdn Bhd-তে ২৬ জন এবং Damuda Construction-এ ২৫ জন কর্মী নিয়োগের তথ্য রয়েছে।
যেসব পদে চাকরির সুযোগ নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ধরনের কাজের জন্য লোক চাওয়া হয়েছে। উল্লেখযোগ্য পদগুলো হলো—
নির্মাণশ্রমিক ও সাধারণ শ্রমিক রাজমিস্ত্রি ও সিমেন্টকর্মী রংমিস্ত্রি ও টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি ও ফোরম্যান প্লাম্বার ও প্লাস্টার মিস্ত্রি ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান অটোমোটিভ মেকানিক মেশিন অপারেটর ও ড্রাইভার বারবার বা নাপিত হেলপার
বেতন ও বয়সসীমা বিজ্ঞপ্তিতে অধিকাংশ পদের জন্য দৈনিক ২০ ব্রুনেই ডলার বেতন উল্লেখ করা হয়েছে। তবে অটোমোটিভ মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৩০ ডলার নির্ধারণ করা হয়েছে।
পদ অনুযায়ী আবেদনকারীদের বয়সসীমা ২০ থেকে ৬০ বছর। অধিকাংশ পদের ক্ষেত্রে বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে চাওয়া হয়েছে। কিছু পদের জন্য ২০ থেকে ৪০, ২০ থেকে ৪৫, ২০ থেকে ৬০ এবং ২৫ থেকে ৪০ বছর বয়স নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো কোনো পদে প্রাথমিক এবং কোনো কোনো পদে মাধ্যমিক পর্যায়ের যোগ্যতা চাওয়া হয়েছে। কয়েকটি পদের ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই। অভিজ্ঞতার ঘরেও আলাদা কোনো শর্ত দেওয়া হয়নি।
চাকরির মেয়াদ ও সুযোগ-সুবিধা নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির শর্ত হিসেবে বলা হয়েছে,
১. চাকরির চুক্তির মেয়াদ দুই বছর, যা পরবর্তী সময়ে নবায়নযোগ্য।
৩. কর্মীদের আবাসন খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।
৪. খাবারের খরচ কর্মীকে নিজ দায়িত্বে বহন করতে হবে।
৫. বাংলাদেশ থেকে ব্রুনেই যাতায়াতের বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে।
৬. ওভারটাইম, চিকিৎসা, বিমা, ছুটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদন ফি ও সার্ভিস চার্জ বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে নির্ধারিত ফি ও সার্ভিস চার্জ দিতে হবে।
আবেদন ফি: ১০০ টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য)। দক্ষ কর্মীদের সার্ভিস চার্জ: ৫৮ হাজার ৩৫০ টাকা। আধা-দক্ষ ও অদক্ষ কর্মীদের সার্ভিস চার্জ: ৪৬ হাজার ৮৫০ টাকা।
যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ওয়েবসাইট: https://www.oep.gov.bd/job-circulars
বিস্তারিত পদ, যোগ্যতা, বেতন ও অন্যান্য শর্ত জানতে বোয়েসেলের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 


















