Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশ সীমান্তের কাছে নদীতে নামার পর ভেসে গেলেন বিএসএফ সদস্য

আসামের বাংলাদেশের সীমান্তের কাছে গরু চোরাকারবারীদের ধাওয়া করে নদীতে নামার পর ভেসে গেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। গতকাল সোমবার ভোরে তিনি নিখোঁজ হন। আজ সকাল পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের আসামের চাচার জেলার বরাক নদীতে দুই বিএসএফ জওয়ান লাফ দেন। এরমধ্যে একজন তীরে উঠতে পারলেও; আরেকজন ভেসে যান।

আরও পড়ুন: স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

পুলিশ বলেছে, ওই বিএসএফ জওয়ানের নাম কনস্টেবল কে ভেনু। তিনি হরিনগর বর্ডার আউটপোস্টে মোতায়েন ছিলেন।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছে হরিনগরে চার থেকে পাঁচজন গরু চোরাকারবারি আছে এমন তথ্য জানতে পেয়ে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব এবং কনস্টেবল কে ভেনু যান। ওই সময় চোরকারবারীদের ধাওয়া দেন তারা। তখন ওই চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দেন। এরপর তাদের ধরতে বিএসএফের এ দুই জওয়ানও নদীতে নামেন। এরমধ্যে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব নদী সাঁতরে আবার তীরে ওঠে আসলেও কনস্টেবল ভেনু আর ফেরেননি।

চাচার জেলার পুলিশ সুপার পার্থপ্রতীম দাস বলেছেন, সোমবার সকালে বিএসএফের কোম্পানি কমান্ডার তাদের এ ঘটনা সম্পর্কে জানান।

কনস্টেবল ভেনুকে খুঁজে বের করতে স্টেট ডিজেস্টার রেসপন্স টিম, ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স এবং নৌ পুলিশ নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে তাকে এখনো পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমস বলেছে, বাংলাদেশের স্থানীয়রা ওই বিএসএফ জওয়ানকে ধরে নিয়ে গেছে বলে সেখানকার স্থানীয়রা বলেছেন। তবে বিএসএফ এমন দাবি নিয়ে কোনো কথা বলেনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ সীমান্তের কাছে নদীতে নামার পর ভেসে গেলেন বিএসএফ সদস্য

আপডেট টাইম : 11:13:16 pm, Tuesday, 24 November 2026