নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান একটি সিনেমার শুটিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‘নসিব’ সিনেমার শুটিং করার সময় একটি ভিডিও সাক্ষাৎকার দিয়েছিলেন সোহেল। তিনি বলেন, ‘এখন আর নাটক-সিনেমায় অভিনয় করতে ইচ্ছা করে না। কারণ সবাই নাটক করে। রিকশায় উঠলেও নাটক, বাজার করতে গেলেও নাটক করে সবাই। হৃদয় থেকে কথা বলার বিষয়টা এখন আর নাই।’
আরও পড়ুন: কোমরের হাড় ভেঙে হাসপাতালে বাংলাদেশি, পাশে দাঁড়াল হাইকমিশন
সিনেমাটিতে শুটিং করার কথাও তুলে ধরেন তিনি। বলিউডের খলনায়কখ্যাত অভিনেতা মুকেশ ঋষির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেন সেই ভিডিওতে। এ ছাড়া বগুড়ার দইয়ে চিনি বেশি দেওয়ার কথা উল্লেখ করেছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
প্রবাসীর কথা ডেস্ক 

























