Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রাণবন্ত মানুষটি আজ ঘরে ফিরছেন লাশ হয়ে, দাফন হবে গ্রামে

অভিনেতা সোহেল খান শুধু পর্দায় হাসির মানুষ নন বরং ব্যক্তি জীবনেও ছিলেন হাসিখুশি ও প্রাণবন্ত একজন মানুষ। তার অভিনয়ের এক্সপ্রেশন, সংলাপগুলো আজও দর্শককে আনন্দ দেয়।

কদিন আগে বগুড়ায় এসেছিলেন অভিনয়ের টানে। ‘নসীব’ সিনেমার শুটিংও করেছেন কয়েকদিন। সেটে সবাইকে মাতিয়ে রেখেছেন হাসি-আনন্দে। অথচ সেই সোহেল খান আজ ঘরে ফিরছেন লাশ হয়ে।

আরও পড়ুন: বসন্তের আবহে স্নিগ্ধ রূপে ধরা দিলেন পারসা

আজ মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিচালক মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল খানের মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে। তার মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধামরাইয়ের রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়ি। সেখানেই হবে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফন।

হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কি!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।

তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ার বন্দরে আটক জাহাজ, আলোচনায় বাংলাদেশের নাম

প্রাণবন্ত মানুষটি আজ ঘরে ফিরছেন লাশ হয়ে, দাফন হবে গ্রামে

আপডেট টাইম : 11:17:25 pm, Tuesday, 24 November 2026