Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

অস্ট্রেলিয়ায় ১ লাখ ১০ হাজার পরিচর্যাকর্মীর ঘাটতি, সুযোগ বাংলাদেশিদের

অস্ট্রেলিয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা। আগামী ২০৩০ সালের মধ্যে দেশটির এ খাতে অতিরিক্ত ১ লাখ ১০ হাজার কর্মীর প্রয়োজন হতে পারে। সম্ভাব্য এই সংকট মোকাবিলায় বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বাড়ানোর কথা ভাবছে সংশ্লিষ্ট মহল। এতে বাংলাদেশি কর্মীদের জন্যও তৈরি হতে পারে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের নতুন সুযোগ।

অস্ট্রেলিয়ার আবাসিক পরিচর্যা খাতে বর্তমানে কর্মরতদের প্রায় ৫১ শতাংশ বিদেশি নাগরিক। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে, নিউ সাউথ ওয়েলসের অরেঞ্জ এলাকার একটি পরিচর্যাকেন্দ্রের ১৭৯ জন কর্মীর মধ্যে ১০৪ জনই বিদেশি। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মতে, বিদেশি কর্মী ছাড়া সেবার কার্যক্রম পরিচালনা করা কঠিন।

আরও পড়ুন: অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি আরব

বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ৭০ হাজার পরিচর্যাকর্মী অস্থায়ী ভিসায় কাজ করছেন। তাঁদের অনেকেই শিক্ষার্থী কিংবা পার্টনার ভিসায় দেশটিতে গিয়ে এই পেশায় যুক্ত হয়েছেন।

এদিকে কর্মীর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বিশেষ উদ্যোগের দাবি তুলেছে দেশটির পরিচর্যা খাতের নিয়োগকর্তাদের সংগঠন ‘এজিং অস্ট্রেলিয়া’। সংগঠনটি বিদেশি পরিচর্যাকর্মীদের জন্য আলাদা দক্ষতাভিত্তিক ভিসা চালুর প্রস্তাব দিয়েছে। তাদের মতে, অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণের নীতি থাকলেও বয়স্কদের সেবার মতো গুরুত্বপূর্ণ খাতের জনবল সংকটকে আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

তবে ১ লাখ ১০ হাজার কর্মীর যে চাহিদার কথা বলা হচ্ছে, সেটি বিদেশি কর্মীদের জন্য নির্ধারিত সরকারি নিয়োগ কোটা নয়। স্থানীয় কর্মী তৈরি, প্রশিক্ষণ, কর্মীদের ধরে রাখা এবং বিদেশ থেকে নিয়োগ—সব মিলিয়েই এই ঘাটতি পূরণের পরিকল্পনা রয়েছে।

অস্ট্রেলিয়ায় পরিচর্যাকর্মী হিসেবে কাজ করতে বাংলাদেশিদের জন্য বিদ্যমান একটি পথ হলো ‘এজ কেয়ার ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্ট’। এই ব্যবস্থায় অনুমোদিত নিয়োগকর্তারা নির্দিষ্ট শর্তে বিদেশি কর্মীদের স্পনসর করতে পারেন।

এ ব্যবস্থায় বয়স্কদের পরিচর্যা, নার্সিং ও ব্যক্তিগত সেবাসংশ্লিষ্ট পেশায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। নিয়োগকর্তার স্পনসরশিপের মাধ্যমে স্কিলস ইন ডিমান্ড ভিসা (সাবক্লাস ৪৮২) অথবা স্থায়ী বসবাসের ভিসা সাবক্লাস ১৮৬-এর জন্য আবেদন করা যেতে পারে।

সাবক্লাস ৪৮২ ভিসায় নির্দিষ্ট সময়ের জন্য কাজের সুযোগ পাওয়া যায়। অন্যদিকে সাবক্লাস ১৮৬ স্থায়ী বসবাসের সুযোগ দেয়। তবে এ ক্ষেত্রে বয়স, কাজের অভিজ্ঞতা, দক্ষতা ও অন্যান্য অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণ করতে হয়। বিশেষ ব্যবস্থায় সাবক্লাস ১৮৬-এর জন্য সংশ্লিষ্ট পেশায় অস্ট্রেলিয়ায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন হতে পারে।

বাংলাদেশ থেকে আগ্রহীদের প্রথমেই পরিচর্যা খাতের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। পাশাপাশি ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা, কাজের অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় দক্ষতার প্রমাণ থাকতে হবে।

অস্ট্রেলিয়ার অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব ও স্পনসরশিপ পাওয়া গুরুত্বপূর্ণ। বিদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দক্ষতা মূল্যায়নের প্রয়োজন হতে পারে।

চাকরির প্রস্তাব পাওয়ার আগে নিয়োগকর্তা সংশ্লিষ্ট শ্রম চুক্তির আওতায় অনুমোদিত কি না, তা যাচাই করা জরুরি। ভিসার ধরন অনুযায়ী বেতন, পূর্ণকালীন চাকরি, ইংরেজি দক্ষতা ও অন্যান্য শর্তও পূরণ করতে হবে।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে ভিসা ও স্পনসরশিপের নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার পরিচর্যা খাতে সম্ভাব্য জনবল সংকট বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য নতুন শ্রমবাজারের পথ তৈরি করতে পারে। তবে শুধু কর্মীর চাহিদার ওপর নির্ভর করে নয়, প্রয়োজনীয় প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা ও বৈধ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে এগোতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে আন্তর্জাতিক তৎপরতা চালাবে মালয়েশিয়া

অস্ট্রেলিয়ায় ১ লাখ ১০ হাজার পরিচর্যাকর্মীর ঘাটতি, সুযোগ বাংলাদেশিদের

আপডেট টাইম : 11:31:34 pm, Tuesday, 24 November 2026