Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির রাস আল খাইমাহর আল ওয়াতান সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দুর্ঘটনাটি ঠিক কোন সময়ে ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এছাড়া এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি।

মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট জরুরি উদ্ধারকারী বিভিন্ন দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও জরুরি তৎপরতা শুরু করা হয়েছে।

আরও পড়ুন: ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, হুমকি ট্রাম্পের

দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিবার, স্বজনদের প্রতি শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস বলেছে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া এই দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, সেই তথ্যও জানায়নি মন্ত্রণালয়।

এই দুর্ঘটনার মাত্র ১২ দিন আগে দেশটির ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জনের প্রাণহানি ও ৩০ জন আহত হন। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বলেছে, গত ১২ নভেম্বর শেখ খলিফা বিন জায়েদ সড়কে (ই৮৪) পরপর দুটি দুর্ঘটনা ঘটেছিল।

প্রথমটিতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অন্য একটি যানবাহনের সংঘর্ষ হয়। আর অপর দুর্ঘটনায় দুটি শিপিং কন্টেইনার বহনকারী একটি ট্রাক উল্টে যাওয়ার আগে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

দরকষাকষিতে আটকে পোশাকশ্রমিকদের মজুরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, শ্রমিকদের ২২ হাজার

আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১

আপডেট টাইম : 11:08:49 pm, Tuesday, 24 November 2026