Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

অবশেষে মুক্তি পেল ‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলার

অবশেষে প্রকাশিত হলো জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত সিজন ৫’-এর ট্রেলার। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত হয়েছে এটি। আগামী ৩ ডিসেম্বর ২০২৬ অ্যামাজন প্রাইম ভিডিওতে সিরিজটি মুক্তি পাবে।

আড়াই মিনিটের এই ট্রেলারে উঠে এসেছে সিরিজের কিছু অংশ। ট্রেলারেই স্পষ্ট ইঙ্গিত মিলল, আগের মতো এবারও হাসির ফোয়ারা নিয়ে ফিরছে ফুলেরা গ্রামবাসী।

আরও পড়ুন: মালয়েশিয়ার পেনাং রাজ্যে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা

শুরুতেই দেখা যায়, নির্বাচনের পর হতাশায় নিমজ্জিত সাবেক প্রধানজি ও তার সঙ্গীরা। অন্যদিকে পঞ্চায়েতের নতুন প্রধান পতি হয়ে এলাহি কাণ্ড বাধাচ্ছে ভূষণ শর্মা (বানরাকস)। সচিব অভিষেক ত্রিপাঠীকে দিয়ে পঞ্চায়েতের ঝাড়ু-মোছার কাজও করাচ্ছে সে।

এমন আচরণে অতিষ্ট হয়ে ফুলে গ্রাম ছাড়ার কথা বলে সচিব। কিন্তু তখনই আবার রিঙ্কির সঙ্গে তার প্রেমের বিষয় সামনে আসে। আবার সচিবের সঙ্গে রিঙ্কির যে সম্পর্ক, সেটাও টের পায় বনরাকস ও তার স্ত্রী ক্রান্তি দেবী। গল্প আরও জমজমাট হয়ে ওঠে।

বোঝাই যাচ্ছে, হাসি-আনন্দের কমতি থাকছে না এবারের গল্পেও। এরই মধ্যে সিরিজটি নিয়ে দারুণ আগ্রহ দেখাচ্ছেন দর্শক। ট্রেলার নিয়েও চর্চা চলছে বিভিন্ন পেজ-গ্রুপে।

বরাবরের মতোই সিরিজটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার, সানভিকা, অশোক পাঠক প্রমুখ। দীপক কুমার মিশ্র নির্মিত সিরিজটি ৩ ডিসেম্বর মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ার বন্দরে আটক জাহাজ, আলোচনায় বাংলাদেশের নাম

অবশেষে মুক্তি পেল ‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলার

আপডেট টাইম : 11:21:51 pm, Tuesday, 24 November 2026