ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, উদ্ধারকারী দলের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, রাজধানী জাকার্তা থেকে পর্যটননগরী ইয়োকার্তার উদ্দেশে যাত্রা করছিল বাসটি। একটি হাইওয়ে ইন্টারচেঞ্জে পৌঁছানোর সময় বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, সড়কের সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর মোট ৩৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
বুদিওনো আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক 









