Dhaka , Sunday, 22 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

২৬ বছর পর শরদ কাপুরকে ফোনে কী বললেন শাহরুখ খান?

শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘জোশ’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন বলিউড অভিনেতা শরদ কাপুর। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেতার বর্তমান সময় কাটছে নানা সংকটের মধ্য দিয়ে। শারীরিক অসুস্থতার পাশাপাশি আর্থিক সমস্যায় পড়ে নিজের চারটি প্রিয় পোষা কুকুরকেও বিদায় জানাতে হয়েছে তাকে। এমন পরিস্থিতিতে শরদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা।

এবার তার খোঁজ নিতে ফোন করলেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে কথা হওয়ার বিষয়টি জানিয়েছেন শরদ। তার ভাষ্য অনুযায়ী, ফোনে শাহরুখ তাকে নিজের পছন্দ ও ইচ্ছা অনুযায়ী কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যেকোনো প্রয়োজনে সাহায্যের আশ্বাসও দিয়েছেন বলিউড বাদশা।

আরও পড়ুন: ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার

শাহরুখের সঙ্গে কথোপকথনের স্মৃতি জানিয়ে শরদ বলেন, ‘তিনি বলেছেন, তুমি যা পছন্দ করো এবং যা করতে চাও, তাই করো; আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। আমি শিগগিরই আরিয়ান খানের সঙ্গে দেখা করব।’

দুই অভিনেতার পরিচয় অবশ্য নতুন নয়। ২০০০ সালে মুক্তি পাওয়া মনসুর খান পরিচালিত ‘জোশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ছবিতে শাহরুখের ম্যাক্স চরিত্রের বিপরীতে প্রকাশের ভূমিকায় ছিলেন শরদ। দীর্ঘ ২৬ বছর পরও শাহরুখের আন্তরিকতা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের চারটি পোষা কুকুরকে বিদায় জানানোর বিষয়টি সামনে আসে। আর্থিক সংকটের কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান শরদ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার খোঁজ নিতে এগিয়ে আসেন অভিনেতা সনু সুদ। শরদের সঙ্গে দেখা করার পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।

এ ছাড়া সালমান খানও শরদকে আর্থিক সহায়তা দিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তার খোঁজখবর নিয়েছেন নির্মাতা রোহিত শেঠি ও আহমেদ খান, অভিনেতা অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, রাজপাল যাদব এবং গীতিকার-লেখক জাভেদ আখতার।

বলিউডের একসময়ের পরিচিত মুখ শরদ কাপুরের কঠিন সময়ে সহকর্মীদের এমন খোঁজখবর ও সহযোগিতা নতুন করে আলোচনায় এনেছে তার পুরোনো বন্ধু ও সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের বিষয়টি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

২৬ বছর পর শরদ কাপুরকে ফোনে কী বললেন শাহরুখ খান?

আপডেট টাইম : 09:01:33 pm, Saturday, 21 November 2026