প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ১:১৭ এএম
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে দিনটি উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন।
আরও পড়ুন: পূর্ব তিমুরে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন তার স্বাগত বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রংপুর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি রংপুরের বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং আগত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রবাসীর কথা ডেস্ক 


















