প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ২:০৭ এএম
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কি করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে ভুইয়া পরিবহনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রবাসীর কথা ডেস্ক 


















