প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ১২:২৬ এএম
পাবনা বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমথকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলে কর্মরত ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৫৪ জনের সরকারি চাকরি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আবু আশ্রাফ। এদিকে সংঘর্ষ আতঙ্কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পৌর এলাকায়।
প্রবাসীর কথা ডেস্ক 


















