প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ১২:০৮ এএম
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। ওইদিন বেলা ১১টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশি আটক
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বর বেলা ১১টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে কেন্দ্রীয়ভাবেও ফল প্রকাশের ব্যবস্থা করা হতে পারে।
প্রবাসীর কথা ডেস্ক 


















