প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ১২:১৪ এএম
নতুন শিক্ষাবর্ষে সন্তানকে স্কুলে ভর্তি করাতে প্রস্তুতি নিচ্ছেন অভিভাবকরা। এরই মধ্যে বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নিয়ম ও সময়সূচি জানিয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কথা বলা হয়েছে।
আরও পড়ুন: প্রবাসীদের অর্জিত দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জামায়াত আমিরের
এছাড়া অনলাইনে আবেদনের সময়সীমা, আবেদন ফি, বিদ্যালয় পছন্দের সুযোগ, কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে সন্তানকে স্কুলে ভর্তি করানোর আগে এসব নিয়ম জানা জরুরি অভিভাবকদের।
প্রবাসীর কথা ডেস্ক 


















