প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ১:৪৬ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঞ্জিল পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২ টার সময়ে সাইনবোর্ড অংশে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালের অপর সাইডে হঠাৎ চলন্ত মঞ্জিল পরিবহনের বাসটিতে আগুন ধরে যান। তবে, বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় হতাহত হয়নি। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছেন। এদিকে আগুনের ঘটনায় হাইওয়ে পুলিশের তরফ হতে যান্ত্রিক ত্রুটির কথা জানালেও ফায়ার সার্ভিসের ভাষ্য, যাত্রীর ছদ্মবেশে কোন এক দুর্বৃত্ত আগুন দিয়েছেন।
প্রবাসীর কথা ডেস্ক 


















