কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: নাটকীয় জয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নরওয়ে
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে তমাল মাহবুবকে নিজেদের হেফাজতে নেয় ডিবির একটি দল।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গণমাধ্যমের কাছে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে তমাল মাহবুবের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে দেখা যায়, তিনি নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত পোস্ট দিতেন। গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও তার আইডি থেকে শেয়ার করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ। একই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। তাদের মধ্যে জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
প্রবাসীর কথা ডেস্ক 

























