Dhaka , Sunday, 22 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নতুন পথচলায় সবার ভালোবাসা চাইলেন বুবলী

সংবাদপাঠিকা থেকে সরাসরি বড় পর্দার নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। অভিষেকেই জুটি বাঁধেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে। এবার চিত্রনায়িকা শবনম বুবলী অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজক হিসেবেও নতুন পথচলা শুরু করেছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

চলচ্চিত্রটি উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজের এমন স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: মিথিলার জুটি কলকাতার বিক্রম

এই সুখবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন বুবলী। পোস্টার উন্মোচনের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন যাত্রার জন্য সবার ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।

নিজের পোস্টে শবনম বুবলী জানান, বিগ প্রোডাকশন্সের প্রথম কাজ হিসেবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্মিত হয়েছে। আর সেই চলচ্চিত্রই নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা হিসেবে এটি তাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার একটি অর্জন বলেও উল্লেখ করেন তিনি।

বুবলী তার পোস্টে আরও লেখেন, এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

নতুন পথচলায় সবার ভালোবাসা চাইলেন বুবলী

আপডেট টাইম : 08:31:32 pm, Saturday, 21 November 2026