Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সম্পত্তির বিরোধ, সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের

সৌদি আরবে মৃত্যুর প্রায় এক মাস পর দেশে ফিরল আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেলের মরদেহ। কিন্তু নরসিংদীর পলাশে নিজের বাড়িতে শেষ ঠিকানাটুকুও যেন সহজে মিলল না তাঁর। দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের সম্পত্তির অধিকার বুঝিয়ে দেওয়ার দাবিতে বাধার মুখে পড়ে জানাজা ও দাফন।

সোমবার (২৩ নভেম্বর) ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় পাঁচ ঘণ্টা উত্তেজনার পর পুলিশের হস্তক্ষেপে সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আরও পড়ুন: গায়ানার উপকূলে ফেরি ডুবিতে ২৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৮৩

নিহত রাসেলের স্ত্রী শারমিন আক্তারের অভিযোগ, স্বামীর মরদেহ নিয়ে শ্বশুরবাড়িতে গেলেও তাঁকে ঘরে উঠতে দেওয়া হয়নি। পরে দুই সন্তানের অধিকার নিয়ে প্রশ্ন তুললে বিরোধ আরও বাড়ে।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় সিদ্ধান্ত হয়েছে, স্ত্রী ও সন্তানরা শ্বশুরবাড়িতে থাকবেন এবং তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

একজন মানুষের মৃত্যুর পরও সম্পত্তির বিরোধে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে আন্তর্জাতিক তৎপরতা চালাবে মালয়েশিয়া

সম্পত্তির বিরোধ, সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের

আপডেট টাইম : 11:46:08 pm, Tuesday, 24 November 2026