Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইন্দোনেশিয়ার বন্দরে আটক জাহাজ, আলোচনায় বাংলাদেশের নাম

ইন্দোনেশিয়ায় আটক কমোরোসের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি স্টার লাইন’ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। জাহাজটিতে বিপুল পরিমাণ রাসায়নিক ও লাখো সিম কার্ড পাওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। এরই মধ্যে জাহাজটিকে বাংলাদেশগামী উল্লেখ করে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে ছড়ানো হচ্ছে নানা তথ্য, যার কিছু দাবি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর তথ্য অনুযায়ী, জাহাজটি গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে আটক করা হয়। নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়া এবং নৌবাহিনীর রেডিও যোগাযোগে সাড়া না দেওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে তল্লাশি চালিয়ে জাহাজটি জব্দ করা হয়।

আরও পড়ুন: ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

তবে জাহাজটি বাংলাদেশের মোংলা বন্দরে আসার কথা থাকলেও বন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো আগাম শিডিউল বা তথ্য নেই। চট্টগ্রাম বন্দরেও জাহাজটির আগমনের কোনো ঘোষণা পাওয়া যায়নি। এমনকি জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারেও এর আমদানি-সংক্রান্ত জেনারেল ম্যানিফেস্ট জমা পড়েনি।

জাহাজটি গত ১২ সেপ্টেম্বর চীনের লিয়েনইউনগাং বন্দর ছেড়েছিল। প্রায় ৫৫ দিন পর ৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বেলাওয়ানে পৌঁছায়। অথচ স্বাভাবিক গতিতে এই পথ পাড়ি দিতে এর চেয়ে অনেক কম সময় লাগার কথা। দীর্ঘ এই যাত্রার কারণ এবং মাঝপথে জাহাজটির অবস্থান নিয়ে তদন্তকারীদের আগ্রহ তৈরি হয়েছে।

জাহাজটির ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে। এ ছাড়া ৫৪টি প্যালেটে বিপুলসংখ্যক অনিবন্ধিত খালি ফোরজি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। রাসায়নিকটি রকেটের জ্বালানি ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হলেও বাংলাদেশের পোশাকশিল্পেও এর ব্যবহার রয়েছে। বাকি কনটেইনারগুলোতে কী রয়েছে, তা এখনো প্রকাশ করেনি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থায় (এআইএস) গন্তব্য হিসেবে মোংলা বন্দরের নাম উল্লেখ ছিল। তবে সেটিই প্রকৃত গন্তব্য ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্যে মোংলাকে দেখানো হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

জাহাজটির যাত্রাপথে অস্বাভাবিক বিলম্ব, সিঙ্গাপুরের কাছাকাছি দীর্ঘ সময় অবস্থান এবং এআইএস বন্ধ রাখা হয়েছিল কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, নজরদারি এড়াতে মাঝসমুদ্রে পণ্য স্থানান্তরের কোনো ঘটনা ঘটেছিল কি না।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব ও অভিবাসন বিভাগ যৌথভাবে তদন্ত করছে। জাহাজের ক্যাপ্টেন, নাবিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে ক্রুদের সংখ্যা, নাগরিকত্ব কিংবা চালানের প্রকৃত প্রাপক সম্পর্কে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে জাহাজটিতে বিস্ফোরক তৈরির রাসায়নিক থাকার বিষয়টিকে সামনে রেখে বাংলাদেশকে জড়িয়ে বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। অথচ জাহাজটি বাংলাদেশের কোনো বন্দরে আসার কথা ছিল কি না, চালানের প্রকৃত গন্তব্য কোথায় এবং এর সঙ্গে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো তদন্তসাপেক্ষ।

সব মিলিয়ে এমভি স্টার লাইনকে ঘিরে রহস্যের জট কাটেনি। তদন্তের ফল প্রকাশের আগেই বাংলাদেশকে দায়ী করে প্রচার চালানোয় তথ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে আন্তর্জাতিক তৎপরতা চালাবে মালয়েশিয়া

ইন্দোনেশিয়ার বন্দরে আটক জাহাজ, আলোচনায় বাংলাদেশের নাম

আপডেট টাইম : 11:44:05 pm, Tuesday, 24 November 2026