Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

গায়ানার উপকূলে ফেরি ডুবিতে ২৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৮৩

গায়ানার উপকূলে একটি ফেরি ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও ৮৩ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস সোমবার (২০ জুলাই) সাংবাদিকদের বলেন, শনিবার (১৮ জুলাই) রাতে এমভি বারিমা ফেরিটি উল্টে যাওয়ার পর এ পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ৮৩ জন নিখোঁজ রয়েছেন। খবর এএফপির।

মার্ক ফিলিপস বলেন, এখন আমাদের প্রধান লক্ষ্য মানুষকে খুঁজে বের করা।’

এর আগে তিনি মৃতের সংখ্যা ১০ বলে জানিয়েছিলেন। পরে তা বাড়িয়ে ২৭ জনে উন্নীত করেন। তিনি আরও বলেন, আমরা এখনও আশা ছাড়িনি।

পুরোনো ফেরিটি রাজধানী জর্জটাউন থেকে গায়ানার অভ্যন্তরীণ এসেকিবো অঞ্চলের উদ্দেশে যাচ্ছিল। পথে এটি উল্টে যায়।

দুর্ঘটনার পর আরোহীর সংখ্যা নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ফিলিপস বলেন, এখন তিনি ‘নিশ্চিত’ যে ফেরিটিতে মোট ১৭৯ জন ছিলেন।

এর আগে, গণপূর্তমন্ত্রী হুয়ান এজহিল জানিয়েছিলেন, ফেরিটির যাত্রী তালিকায় ১৩৩ জনের নাম থাকলেও সেটি সঠিক ছিল না।

উদ্ধার অভিযানে স্থানীয় জেলেরাও যোগ দিয়েছেন।

প্রেসিডেন্টের কার্যালয় জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য প্রতিবেশী ফরাসি গায়ানা থেকে ফরাসি সেনাবাহিনী ১২ জন ডুবুরি, দুইজন চিকিৎসক ও একজন যন্ত্রপ্রকৌশলী পাঠিয়েছে।

প্রধানমন্ত্রী ফিলিপস রোববার (১৯ জুলাই) সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর ফেরিটির দুই নাবিকের মারিজুয়ানা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

গণপূর্তমন্ত্রী এজহিল এর আগে বলেন, বিকেলের মাঝামাঝি সময়ে ফেরিটি যাত্রা শুরু করেছিল। প্রায় আট ঘণ্টা পর বিপদসংকেত পাওয়া যায়।

জাহাজ চলাচল বিষয়ক ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, ফেরিটি ১৯৩৯ সালে নির্মিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

গায়ানার উপকূলে ফেরি ডুবিতে ২৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৮৩

আপডেট টাইম : 07:22:50 pm, Tuesday, 21 July 2026