Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) নোবেল কমিটি জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে তার গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্পদার্থবৈজ্ঞানিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের’ জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গ্রিসে আটককেন্দ্র থেকে পালালেন ১০ বাংলাদেশি

ইতালিতে অবস্থানরত হ্যালজেন টেলিফোনে নোবেল পুরস্কারের সংবাদ সম্মেলনে বলেন, পুরস্কার পাওয়া আমার জন্য বড় ধরনের বিস্ময় ও আনন্দের বিষয়। আমরা যখন এই প্রকল্প শুরু করি, তখন সবাই বুঝতে পেরেছিল এটি হয়তো ভালো একটি ধারণা। কিন্তু খুব কম মানুষই ভেবেছিল এটি সফল হবে, আমিও তাদের একজন। তাই এটি ছিল এমন এক অভিযান, যেখানে সাফল্যের কোনো নিশ্চয়তা ছিল না।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের অধ্যাপক হ্যালজেন ১৯৮৮ সালে প্রথম এই পর্যবেক্ষণাগার তৈরির পরিকল্পনা উপস্থাপন করেন। বর্তমানে এটি আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি নামে পরিচিত। অ্যান্টার্কটিকার বরফের গভীরে বিশাল একটি যন্ত্র স্থাপন করে নিউট্রিনো নামের অতিক্ষুদ্র কণা শনাক্ত করার পরিকল্পনা করেছিলেন তিনি।

নিউট্রিনোর একটি বিশেষ বৈশিষ্ট্যকে কাজে লাগায় আইসকিউব। কোনো নিউট্রিনো পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ক্ষুদ্র আলোর ঝলক তৈরি হয়। অ্যান্টার্কটিকার স্বচ্ছ হিমবাহের বরফের গভীরে স্থাপন করা বিশেষ সেন্সরের মাধ্যমে সেই আলোর ঝলক শনাক্ত করা সম্ভব।

মহাবিশ্বের দূরবর্তী অঞ্চল থেকে পৃথিবীতে আসা নিউট্রিনোকে প্রায়ই ‘ভূতুড়ে’ কণা বলা হয়। কারণ এগুলো অত্যন্ত ক্ষীণভাবে পদার্থের সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং প্রায় কোনো ধরনের পদার্থের মধ্য দিয়েই পরিবর্তিত না হয়ে চলে যেতে পারে। নিউট্রিনোর ভর প্রায় নেই বললেই চলে এবং এতে কোনো বৈদ্যুতিক আধানও নেই।

তীব্র নক্ষত্র, গ্রহ এমনকি পুরো গ্যালাক্সির মতো চরম পরিবেশের মধ্য দিয়েও নিউট্রিনো চলাচল করতে পারে এবং এরপরও তাদের বৈশিষ্ট্য প্রায় অপরিবর্তিত থাকে। ফলে এসব কণার মাধ্যমে মহাবিশ্বের এমন সব ঘটনা পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে, যা প্রচলিত জ্যোতির্বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখা কঠিন।

আমেরিকান ইনস্টিটিউট অব ফিজিকস প্রকাশিত ফিজিক্স টুডের প্রধান সম্পাদক রিচার্ড ফিটজেরাল্ড বলেন, নোবেল পুরস্কার অনেক দিন পর আবার একজন ব্যক্তিকে দেওয়া হলো, যা তার দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্র্য তুলে ধরে। এটি নির্মাণে শত শত মানুষের একটি দল কাজ করেছে, কিন্তু সবকিছুর শুরু হয়েছিল একজন মানুষের হাত ধরে।

আইসকিউবের মাধ্যমে উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তকরণ মহাবিশ্ব পর্যবেক্ষণের নতুন পদ্ধতির পথ খুলে দিয়েছে। বিজ্ঞানীরা এখন আলো বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের পাশাপাশি নিউট্রিনোর মাধ্যমেও মহাজাগতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারছেন।

সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা বোঝার ক্ষেত্রে আলো ব্যবহার করে এমন একটি প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখার জন্য তিন বিজ্ঞানীকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া হয়।

চলতি সপ্তাহে বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্যে নোবেলজয়ীর নাম। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। কোনো ব্যক্তি, ছোট একটি দল বা কোনো প্রতিষ্ঠান; পুরস্কার যে কোনোভাবে দেওয়া হলেও অর্থমূল্য একই থাকবে।

এর আগে ২০২৫ সালে সাবঅ্যাটমিক কণার অদ্ভুত আচরণ ‘কোয়ান্টাম টানেলিং’ নিয়ে গবেষণার জন্য তিন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পান। তাদের গবেষণার ফলে এমআরআই যন্ত্রে অত্যন্ত সংবেদনশীল পরিমাপ সম্ভব হয়েছে এবং উন্নত মোবাইল ফোন ও আরও দ্রুতগতির কম্পিউটার তৈরির ভিত্তি তৈরি হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাত্র এক মুহূর্ত…

২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

আপডেট টাইম : 02:18:46 pm, Wednesday, 25 November 2026