Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

চীনের মহাকাশযানে নিজেদের প্রথম নভোচারী পাঠালো পাকিস্তান

চীনের মহাকাশযানে নিজেদের প্রথম নভোচারী জিশান আলীকে পাঠিয়েছে পাকিস্তান। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে চীনা শেনঝৌ-২৪ মহাকাশযানে আরও দুই চীনা নভোচারীসহ মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছেন জিশান।

তার বাকি দুই সহযাত্রী হলেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানিয়েছে, এই মিশনে ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবে কাজ করবেন জিশান। আগামী ৫ থেকে ১০ দিন মহাকাশ স্টেশনে অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন তিনি।

আরও পড়ুন: ৪০৯জন প্রবাসী কাতার থেকে ফিরলেন

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৬টা ১৮ মিনিটে) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যাত্রা শুরু করেছে শেনঝৌ-২৪। মহাকাশযানটি উৎক্ষেপণের দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে সিসিটিভি। নভোযানটির গন্তব্য তিয়াঙগং মহাকাশ স্টেশন।

৪০ বছর বয়সী জিশান আলী পেশায় একজন পাইলট। এই অভিযানের প্রস্তুতির জন্য জিশান বেইজিংয়ে সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন। এই সময়ে তিনি নিবিড়ভাবে চীনা ভাষা শিখেছেন, চীনা গান গাইতে ও চীনা কবিতা পড়তে শিখেছেন। এছাড়া তিনি ক্যালিগ্রাফি (চীনা হস্তলিপি শিল্প) চর্চা করেছেন এবং টেবিল টেনিসসহ বিভিন্ন ইনডোর গেইমেও অংশ নিয়েছেন।

উৎক্ষেপণের কয়েক মিনিট পর সিসিটিভির সরাসরি সম্প্রচারে দেখা যায়, তিন নভোচারী একটি নির্দেশিকা ম্যানুয়াল উল্টে দেখছেন। সিসিটিভি জানিয়েছে, ক্রু সদস্যরা সবাই সুস্থ ও ভালো অবস্থায় আছেন।

যাত্রার আগের দিন মঙ্গলবার সাংবাদিকদের জিশান বলেছিলেন, “আমি নিজের জন্য মহাকাশে যাচ্ছি না, দেশের জন্য যাচ্ছি। আমি আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।”

জিশানের মহাকাশ-যাত্রার ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফরমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে শেহবাজ বলেছেন, “পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতাকে ছাড়িয়ে এখন মহাকাশের পথে এগিয়ে চলেছে।”

উল্লেখ্য, একজন চীনা নভোচারীর স্বাভাবিক ছয় মাসের অবস্থানের তুলনায় আলির ৫ থেকে ১০ দিনের অবস্থানকাল অনেক কম হলেও, পাকিস্তানের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। হংকং-ভিত্তিক সংস্থা অরবিটাল গেটওয়ে কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ব্লেইন কার্সিও বলেন, “এটি পাকিস্তানের জন্য মর্যাদা বয়ে এনেছে, গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করেছে এবং চীনের সঙ্গে গভীরতর সহযোগিতা ও কূটনৈতিক সদিচ্ছা গড়ে তুলেছে।”

চীন ও পাকিস্তানের মধ্যে মহাকাশ বিষয়ক সহযোগিতা অবশ্য নব্বইয়ের দশকের শুরু থেকেই চলে আসছে। চীন পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং ২০২৮ সালের দিকে চীনের চন্দ্র অভিযানে পাকিস্তানের তৈরি একটি রোভার পাঠানোর ব্যাপারেও বেইজিংয়ের সঙ্গে চুক্তি হয়েছে ইসলামাবাদের।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চীনের মহাকাশযানে নিজেদের প্রথম নভোচারী পাঠালো পাকিস্তান

চীনের মহাকাশযানে নিজেদের প্রথম নভোচারী পাঠালো পাকিস্তান

আপডেট টাইম : 11:04:16 am, Wednesday, 25 November 2026