Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার সকাল থেকে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলেও বিক্ষোভ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সালনা এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একই সময়ে মালেকের বাড়ী এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা।

আরও পড়ুন: যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর জেরে বুধবার সকাল থেকে অনেক শ্রমিক কারখানায় কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে বিভিন্ন কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে বাধা দেয় পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কের পরিস্থিতি সংঘাতপূর্ণ হয়ে ওঠে।

সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। আপাতত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ী এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। এসব এলাকার অধিকাংশ পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাত্র এক মুহূর্ত…

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে সংঘর্ষ

আপডেট টাইম : 02:19:32 pm, Wednesday, 25 November 2026