Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কলম্বিয়ায় সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করে রেখেছে অস্ত্রধারীরা

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার কার্তাহেনা শহরের একটি সুপারমার্কেটে এখনো অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছে কয়েক জন অস্ত্রধারী ব্যক্তি। গতকাল মঙ্গলবার ঘটেছে এ ঘটনা।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলার দপ্তর এবং কলম্বিয়ার জাতীয় পুলিশের পক্ষ থেকে বরা হয়েছে, গতকাল (মঙ্গলবার) কার্তাহেনা শহরের একটি শপিং মল থেকে নগদ অর্থ বহনকারী আর্মার্ড গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর, পুলিশের দ্রুত অগ্রসর হওয়ার মুখে অস্ত্রধারীরা আন্তর্জাতিক সুপার মার্কেট চেইন এক্সিতো’র একটি শাখায় ঢুকে পড়ে এবং সেখানে থাকা লোকজনকে জিম্মি করে।

আরও পড়ুন: The most beautiful sections of China’s Great Wall

প্রথম অবস্থায় চেইন সুপার মার্কেটে থাকা ৩০ জনকে জিম্মি করেছিল অস্ত্রধারীরা। পরে ১০ জনকে তারা ছেড়ে দেয় বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর এবং জাতীয় পুলিশ।

রয়টার্সের হাতে থাকা ছবিতে দেখা গেছে, কার্তাহেনার লা কাস্তেলানা এলাকায় ওই দোকানের বাইরে ভারী অস্ত্রধারী সামরিক ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। উল্লেখ্য, কার্তাহেনার ঐতিহাসিক ঔপনিবেশিক এ এলাকাটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, “দোকানের ভেতরে থাকা নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের নিরাপদে মুক্ত করার লক্ষ্যে আমাদের সমস্ত সম্পদ, প্রযুক্তিগত সক্ষমতা ও বিশেষায়িত ইউনিটগুলোকে বিভিন্ন সংস্থার সমন্বয়ে কাজে লাগানো হয়েছে।”

তবে এখনও জিম্মিকারী বা জিম্মি হওয়া ব্যক্তিদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ। এক বিবৃতিতে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা বলেন, “আমি কলম্বিয়ার জনগণকে নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা তাদের (জিম্মিদের) মুক্ত করে আনব।”

অস্ত্রধারীরা কোনো মাদক চোরাচালান গোষ্ঠীর সদস্য দাবি করে প্রেসিডেন্ট আরও বলেন, “এর জন্য দায়ী মাদক-সন্ত্রাসীদের সতর্ক করে বলছি: তোমরা যে রক্ত ​​ঝরিয়েছ, তার প্রতিটি ফোঁটার জন্য এবং যে ব্যবসা ও সম্পত্তি ধ্বংস করেছ, তার প্রতিটি অংশের জন্য তোমাদের জবাবদিহি করতে হবে। আমরা তোমাদের এর মূল্য দিতে বাধ্য করব। এই হামলার বিচার অবশ্যই হবে।”

ভিলাভিসেনসিও শহরে পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন তিনি। সেখানে আগের রাতে একটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছিল। সরকারের ভাষ্যমতে, ২০১৬ সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যানকারী ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর একটি বিচ্ছিন্ন অংশ এই হামলার পেছনে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মঙ্গলবার দিনের শুরুর দিকে দোকানের জানালার পাশে কয়েকজন ব্যক্তি হাঁটু গেড়ে বসে আছেন এবং তাদের হাত সম্ভবত বাঁধা অবস্থায় রয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে স্বতন্ত্রভাবে এই ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

সুপারমার্কেট এক্সিতোর কেন্দ্রীয় কর্তৃপক্ষ ‘গ্রুপো এক্সিতো’ এক বিবৃতিতে জানিয়েছে, “মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষা করাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “কার্তাহেনায় আমাদের দোকানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামাল দিচ্ছে। একটি কোম্পানি হিসেবে আমরা তাদের নির্দেশনা মেনে চলছি এবং পরিস্থিতি মোকাবিলায় তাদের পদক্ষেপকে সমর্থন করছি।”

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাত্র এক মুহূর্ত…

কলম্বিয়ায় সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করে রেখেছে অস্ত্রধারীরা

আপডেট টাইম : 01:35:29 pm, Wednesday, 25 November 2026