Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মীর সুযোগ, সম্ভাবনা বাংলাদেশিদের

আগামী চার বছরে অস্ট্রেলিয়ায় প্রায় ১২ লাখ কর্মীর প্রয়োজন হতে পারে। দেশটির বিভিন্ন খাতে শ্রমিক সংকটের কারণে তৈরি হচ্ছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। এ চাহিদা পূরণে বিদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া সরকার।

এতে বাংলাদেশের কর্মীদের জন্যও দেশটির শ্রমবাজারে প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ সুযোগ কাজে লাগাতে দক্ষ জনশক্তি তৈরি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং সরকারি উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: ফ্রান্স-ইতালি সীমান্তে ১০ হাজারেরও বেশি অভিবাসী আটক

সংশ্লিষ্টদের মতে, অস্ট্রেলিয়ায় বর্তমানে দক্ষ কর্মীর চাহিদা বেশি। বিশেষ করে নার্সিং, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃষি ও বিভিন্ন পেশাজীবী খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারলে বাংলাদেশের কর্মীরাও এ শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারবেন।

শ্রমিক সংকট মোকাবিলায় গত সেপ্টেম্বর মাসে স্থায়ী অভিবাসীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া সরকার। চলতি অর্থবছরে দেশটিতে স্থায়ী অভিবাসীর বার্ষিক কোটা ৩৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার নির্ধারণ করা হয়েছে। এর আগে এ কোটা ছিল ১ লাখ ৬০ হাজার।

ক্যানবেরায় গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারের জবস অ্যান্ড স্কিলস সামিটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও'নিল বলেন, শ্রমিক সংকটের কারণে অস্ট্রেলিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চাপে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নার্স, প্রকৌশলী ও কৃষি খাতের কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্লুমবার্গের বরাত দিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার অগ্রাধিকার সব সময় দেশটির নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা। কিন্তু করোনাভাইরাসের প্রভাব এতটাই ব্যাপক ছিল যে, অন্য সব সম্ভাবনা কাজে লাগানোর পরও স্বল্প মেয়াদে দেশটিতে হাজার হাজার কর্মীর ঘাটতি থেকে যাবে।

অস্ট্রেলিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে সরকারের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক ড. আবুল হাসনাত মিল্টন।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় কর্মীর সংকটকে কাজে লাগাতে বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে পারে।

তিনি জানান, আগে বাংলাদেশ থেকে এক বছরের কর্মভিসায় অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ ছিল। তবে অনেকেই মেয়াদ শেষে দেশে ফিরে না আসায় পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সরকার এ সুযোগ বন্ধ করে দেয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাত্র এক মুহূর্ত…

অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মীর সুযোগ, সম্ভাবনা বাংলাদেশিদের

আপডেট টাইম : 02:04:50 pm, Wednesday, 25 November 2026