জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানি মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত।
মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩ ডিসেম্বর। তবে আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: শক্তিশালী ইরান গড়তে জনসংখ্যা বৃদ্ধি জরুরি: মোজতবা খামেনি
এর আগে গত ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
গত ১৭ অক্টোবর তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী তার বাড়ি তালাবদ্ধ পান বলে জানান।
ধ্রুব রাঠির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, তিনি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর বিক্ষোভে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন।
প্রবাসীর কথা ডেস্ক 


















