Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের তাৎক্ষণিক সামরিক হামলার কোনো আশঙ্কা দেখছেন না দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকোট। তবে ইরানের পরমাণু কর্মসূচি ও দেশটির মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামকে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে আইজেনকোট বলেন, ইরানের হুমকি ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর। তবে এই মুহূর্তে এমন কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি নেই, যার কারণে নতুন সরকার গঠনের আগেই সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: এনভিডিয়ার সিইও পদে ফিরলেন হুয়াং, কৃতিত্ব নিলেন ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, দেশটির কাছে থাকা ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো ধ্বংস করা হয়নি বা সরিয়ে নেওয়া হয়নি। এ বিষয়টিতেই ইসরায়েলের গুরুত্ব দেওয়া উচিত।

এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছিল। পরমাণু অস্ত্র তৈরির জন্য সাধারণত ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। তবে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে আরও উচ্চমাত্রায় পৌঁছানো তুলনামূলক সহজ।

এদিকে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলগুলোর সঙ্গে আইজেনকোটের নেতৃত্বাধীন পক্ষের ঐক্যের সরকার গঠনের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুই পক্ষের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে জোটটি ১৩ আসন পিছিয়ে রয়েছে।

নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। তবে নেতানিয়াহুর পক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় সরকার গঠনের প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

আপডেট টাইম : 04:01:37 pm, Wednesday, 25 November 2026