Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মিস ইউনিভার্সের সেমিফাইনালে বাদ পড়ে কী বললেন মাহি?

মিস ইউনিভার্সের মুকুট জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বমঞ্চে পা রেখেছিলেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। দর্শকদের ভোটে একসময় এগিয়ে ছিলেন। জাতীয় পোশাকেও বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তাকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশাও ছিল অনেক। তবে শেষ পর্যন্ত বাদ পড়লেন সেমিফাইনালেই।

প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা হয়নি তার। প্রত্যাশিত ফল না পাওয়ার পর এবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই সুন্দরী। একই সঙ্গে প্রতিযোগিতায় পাশে থাকার জন্য জানিয়েছেন কৃতজ্ঞতা।

আরও পড়ুন: প্রাণবন্ত মানুষটি আজ ঘরে ফিরছেন লাশ হয়ে, দাফন হবে গ্রামে

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরেন মাহি। সেখানে তিনি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন।

আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন। সত্যিই আমি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।’

নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে মাহি আরও বলেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।

তবুও আজ একটা কথা বলতে চাই, আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

প্রত্যাশিত ফল না এলেও মিস ইউনিভার্সের এই যাত্রাকে ব্যর্থতা হিসেবে দেখতে চান না মাহি। পুরো অভিজ্ঞতাকে জীবনের মূল্যবান স্মৃতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই।

কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

পোস্টের শেষাংশে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথাও তুলে ধরেন এই প্রতিযোগী। মাহি লেখেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’

উল্লেখ্য, মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বের ১১৬ প্রতিযোগীর সঙ্গে অংশ নেন সামিরা খান মাহি। তবে প্রথম বাছাইয়ে সেরা ৩০-এর তালিকায় জায়গা হয়নি তার। এর আগে জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশে যাওয়ার ঋণ শোধেই শেষ রেমিট্যান্স, লাভের বড় অংশ যাচ্ছে দালালদের পকেটে!

মিস ইউনিভার্সের সেমিফাইনালে বাদ পড়ে কী বললেন মাহি?

আপডেট টাইম : 06:05:10 pm, Wednesday, 25 November 2026