Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

‘বিষাক্ত সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’

প্রেমের নামে সন্দেহ, অধিকারবোধ কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণের প্রবণতাকে রোমান্টিক আচরণ হিসেবে পর্দায় তুলে ধরাকে সমর্থন করেন না বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার মতে, বিষাক্ত সম্পর্ক কখনোই ইতিবাচক নয় বরং তা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তাই নিজের অভিনীত কোনো ছবিতে এমন সম্পর্কের গল্প থাকলেও সেটিকে নেতিবাচকভাবেই তুলে ধরতে চান তিনি। সম্প্রতি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে বলিউডের প্রেমের গল্পে বিষাক্ত সম্পর্কের উপস্থাপনা নিয়ে নিজের অবস্থান জানান আয়ুষ্মান।

আরও পড়ুন: মৃত্যুর আগে ভিডিও বার্তায় কী বলেছেন সোহেল খান?

অভিনেতার মতে, ‘বিভিন্ন ধরনের গল্পের জন্যই দর্শক রয়েছেন। তবে বিষাক্ত সম্পর্ককে মহিমান্বিত করে দেখানোর বিষয়টি ব্যক্তিগতভাবে আমার পছন্দ নয়। একজন শিল্পী হিসেবে পর্দায় গল্পের বার্তা সঠিকভাবে তুলে ধরা জরুরি। বিষাক্ত সম্পর্ক মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।’

তার কথায়, ‘কোনো চরিত্রের আচরণ বিষাক্ত হলে সেটিকে ইতিবাচক হিসেবে দেখানোর সুযোগ নেই। বরং চরিত্রটির নেতিবাচক দিক স্পষ্ট হওয়া উচিত।’ অন্য অভিনেতারা এমন গল্পে কাজ করতে চাইলে তাদের সিদ্ধান্তকে সম্মান করেন তিনি।

তবে নিজে এ ধরনের উপস্থাপনার অংশ হতে চান না। শুধু বিষাক্ত সম্পর্কের উপস্থাপনাই নয়, চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রেও নিজের পছন্দ ও বিশ্বাসকে গুরুত্ব দেন আয়ুষ্মান। কোনো ছবির বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা থাকলেও গল্প ভালো না লাগলে সেখান থেকে সরে আসতে পারেন তিনি।

অতীতেও এমন বেশ কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা। আয়ুষ্মানের কাছে পর্দার গল্পের সঙ্গে নিজের চিন্তাভাবনার মিল থাকাটা গুরুত্বপূর্ণ। শুধু বক্স অফিসে সফল হওয়ার সম্ভাবনা বিবেচনা করে কোনো ছবিতে যুক্ত হতে চান না তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাত্র এক মুহূর্ত…

‘বিষাক্ত সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’

আপডেট টাইম : 01:41:59 pm, Wednesday, 25 November 2026