Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নিউইয়র্কে নতুন জীবন, মিথিলার দিন কাটছে যেভাবে

বাংলাদেশের বেশ জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় জগতের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও পরিচিত তিনি। দীর্ঘদিনের কর্মজীবনে এবার যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়।

প্রায় দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি চাকরি ছেড়েছেন তিনি। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। নতুন কর্মস্থলে কাজের ব্যস্ততার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশও বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: দোয়া চাইলেন ভাবনা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সময় কাটানোর কয়েকটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন মিথিলা। প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, বেশ হাসিখুশি মেজাজে কর্মস্থলের পথে যাচ্ছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কর্মস্থলে যাওয়ার পথে।’

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ব্রোঞ্জের নারী ভাস্কর্য ‘আলমা মেটার’-এর সামনেও ছবি তুলেছেন মিথিলা। ভাস্কর্যটির মতো একই ভঙ্গিতে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিগুলোতে নতুন কর্মজীবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পরিবেশের সঙ্গে তার পরিচিত হওয়ার মুহূর্তও ফুটে উঠেছে।

জানা গেছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন মিথিলা। নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্বে নেতৃত্ব দেবেন তিনি।

অভিনয়ের পাশাপাশি উন্নয়ন ও গবেষণার কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মিথিলার। এবার যুক্তরাষ্ট্রের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব নিয়ে পেশাগত জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করলেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাত্র এক মুহূর্ত…

নিউইয়র্কে নতুন জীবন, মিথিলার দিন কাটছে যেভাবে

আপডেট টাইম : 01:37:01 pm, Wednesday, 25 November 2026