Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

‘কে জানত ওনার জীবনের শেষ কাজটা আমার সাথে হবে’

অভিনেতা সোহেল খান বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সিনেমাটির নায়ক রাসেল রানা।

সোহেল খানের সঙ্গে নিজের অল্প দিনের পরিচয়ের কথা উল্লেখ করে রাসেল রানা লিখেছেন, ‘কে জানত ওনার জীবনের শেষ কাজটা আমার সাথে হবে…’।

আরও পড়ুন: শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে হারিয়েও বিদায় বাংলাদেশের

তিনি জানান, পরিচয় অল্প দিনের হলেও এই সময়ের মধ্যেই সোহেল খান তার খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন। সাবলীল কথাবার্তা ও খুনসুটিতে পুরো শুটিংয়ের পরিবেশ মাতিয়ে রাখতেন এই অভিনেতা। অন্যরা কী ভাবছে, তা নিয়ে খুব একটা ভ্রুক্ষেপ করতেন না বলেও উল্লেখ করেন রাসেল।

রাসেল রানা আরও লেখেন, অল্প সময়ের পরিচয় হয়েও একজন মানুষের জন্য এতটা খারাপ লাগতে পারে, তা সোহেল খান তার সাবলীল ও বন্ধুসুলভ ব্যবহারের মাধ্যমে অর্জন করে নিয়েছিলেন।

সোহেল খানের আরও কিছুটা সময় পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে রাসেল লেখেন, ‘যেতে হবে সবাইকে, তারপরও আর কিছুটা সময় সোহেল ভাই পেলে হয়তো আমরা মনকে সান্ত্বনা দিতে পারতাম।’

এমডি ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে বগুড়ায় মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। বয়স হয়েছিল ৪৬।

এমডি ইকবাল বলেন, টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়া থেকে সোহেল ভাইয়ের মরদেহ সরাসরি ধামরাই নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাত্র এক মুহূর্ত…

‘কে জানত ওনার জীবনের শেষ কাজটা আমার সাথে হবে’

আপডেট টাইম : 01:36:58 pm, Wednesday, 25 November 2026