Dhaka , Wednesday, 18 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে হারিয়েও বিদায় বাংলাদেশের

জয়ের জন্য শেষ ওভারে থাইল্যান্ডের প্রয়োজন ছিল ১৪ রান। হাতে তখনো ৬ উইকেট। এমন পরিস্থিতিতে বল হাতে দারুণ দায়িত্ব পালন করলেন জান্নাতুল ফেরদৌস। শেষ ওভারে ১০ রানের বেশি দেননি তিনি। সঙ্গে গুরুত্বপূর্ণ একটি রানআউটও। তাতেই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে থাইল্যান্ডকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে জয় পেয়েও শেষ পর্যন্ত স্বস্তি নেই সোবহানা মোস্তারিদের। নেট রানরেটে জিম্বাবুয়ের পেছনে পড়ে আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

বুধবার (১৮ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আজমানের সেভেন ডিস্ট্রিক্টস গ্রাউন্ডে গ্রুপ 'বি'-এর শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও থাইল্যান্ড। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রান করে বাংলাদেশ। জবাবে পুরো ২০ ওভার খেলেও ৫ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। ৩৬ বলে ৪৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নিগার সুলতানা।

আরও পড়ুন: সংসার ভাঙছে তাহসান–রোজার

বাংলাদেশের ইনিংসের শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি। দ্বিতীয় ওভারে মাত্র ২ রান করে ফিরে যান দিলারা আক্তার। পরের ওভারেই আউট হন আরেক ওপেনার সাথি রানি। ৮ বলে ১২ রান করে ফেরেন তিনি। মাত্র ১৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলের হাল ধরেন শারমিন আক্তার ও নিগার। তৃতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তাঁরা। তবে দশম ওভারে ব্যক্তিগত ১৬ রানে শারমিন ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

এরপর অধিনায়ক সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন নিগার। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ৪৬ রান। ২৬ বলে ৫টি চারে ২৮ রান করে আউট হন সোবহানা। তখন বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৯ রান।

অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন নিগার। তবে ১৮তম ওভারে তাকেও ফিরিয়ে দেন চানিদা সুত্থিরুয়াং। ৩৬ বলে ৫টি চারে ৪৫ রান করে থাই অধিনায়ক নারুয়েমল চাইওয়াইয়ের হাতে ক্যাচ দেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শেষদিকে স্বর্ণা আক্তার ও ঋতু মনির ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। বিশেষ করে শেষ ওভারে ১৫ রান যোগ করেন দুজন। স্বর্ণা ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। ঋতু করেন ৮ বলে ১২ রান। ইনিংসের শেষ বলে রানআউট হন তিনি।

থাইল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন চানিদা। মাত্র ২ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এছাড়া থিপাচা পুথাওয়ং, সুনিদা চাতুরংরাত্তানা ও সুলিপর্ন লাওমি একটি করে উইকেট পান।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় থাইল্যান্ড। ইনিংসের তৃতীয় বলেই নাত্তাকান চান্থামকে শূন্য রানে এলবিডব্লিউ করেন সানজিদা আক্তার মেঘলা। তবে সেই ধাক্কা সামলে দ্রুত রান তুলতে শুরু করেন ফানিতা মায়া ও নান্নাপাত কনচারোয়েনকাই।

দ্বিতীয় উইকেটে দুজনের ৪২ রানের জুটি ভাঙেন ঋতু মনি। ১৫ বলে ১৭ রান করা ফানিতাকে বোল্ড করেন তিনি। এরপর অধিনায়ক নারুয়েমল চাইওয়াইকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়াতে থাকেন নান্নাপাত।

তৃতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ৫২ রান। ধীরে ধীরে বাংলাদেশের হাত থেকে ম্যাচ বের করে নিচ্ছিলেন তারা। তবে ১৭তম ওভারের দ্বিতীয় বলে চাইওয়াইকে স্টাম্পিং করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মেঘলা। ৩৬ বলে ৩৩ রান করা থাই অধিনায়ককে স্টাম্পিং করেন নিগার।

তবু উইকেটে ছিলেন নান্নাপাত। অর্ধশতক পূর্ণ করে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন তিনি। ১৮তম ওভারের শেষ বলে তাকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জান্নাতুল।

স্বর্ণা আক্তারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫১ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করেন থাই উইকেটরক্ষক। তার বিদায়ের সময় থাইল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১১২ রান।

সেই উইকেটের পরও ম্যাচের উত্তেজনা কমেনি। ১৯তম ওভারে রাবেয়া খানের বোলিংয়ে ৭ রান তুলে নেয় থাইল্যান্ড। ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১৪ রান। হাতে তখনো ৬ উইকেট।

শেষ ওভারে বল হাতে আসেন জান্নাতুল। প্রথম বলে ২ রান নেন সার্নসিরি রোজালিন প্লান্ট। পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল। চতুর্থ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হন চানিদা সুত্থিরুয়াং। স্বর্ণা ও জান্নাতুলের যৌথ প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ উইকেটটি পায় বাংলাদেশ।

পঞ্চম বলে আসে আরও এক রান। ফলে শেষ বলে জয়ের জন্য থাইল্যান্ডের প্রয়োজন দাঁড়ায় ৮ রান। তখনই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ ডেলিভারিতে আফিসারা সুবানচনরাথি চার মারলেও তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ৫ উইকেটে ১২৯ রানেই থামে থাইল্যান্ডের ইনিংস।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সানজিদা আক্তার মেঘলা। ৪ ওভারে একটি মেডেনসহ ২৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। জান্নাতুল ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন একটি উইকেট। ঋতু মনি ৩ ওভারে ২০ রান খরচায় একটি উইকেট পান। এছাড়া স্বর্ণা ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।

শেষ পর্যন্ত নিগারের দায়িত্বশীল ব্যাটিং এবং শেষদিকে বোলারদের দৃঢ়তায় জয় নিশ্চিত করে বাংলাদেশ। বিশেষ করে ১৮তম ওভারে নান্নাপাতের উইকেট এবং শেষ ওভারে জান্নাতুলের নিয়ন্ত্রিত বোলিং ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

তবে জয়ের পরও সুপার সিক্সে জায়গা হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্বে চার ম্যাচের দুটি জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে সোবহানা মোস্তারির দল। সমান চার পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে রয়েছে জিম্বাবুয়ে।

একই দিনে অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৩ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। তাতে দুই দলের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে এগিয়ে যায় আফ্রিকার দলটি।

চার ম্যাচ শেষে জিম্বাবুয়ের নেট রানরেট মাইনাস ০.১১১, অন্যদিকে বাংলাদেশের মাইনাস ০.১৭০। ফলে গ্রুপের তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে উঠেছে জিম্বাবুয়ে। চতুর্থ স্থানে থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

গ্রুপ 'বি' থেকে পরের পর্বে উঠেছে পাকিস্তান, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। অন্যদিকে বাংলাদেশ ও থাইল্যান্ডের অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।

টুর্নামেন্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে শুরু করেছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। তবে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরে আবারও পিছিয়ে পড়ে সোবহানা মোস্তারির দল।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে হারিয়েও বিদায় বাংলাদেশের

আপডেট টাইম : 08:32:30 pm, Wednesday, 18 November 2026