Dhaka , Wednesday, 18 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন

বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা এক টেবিলে বসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এই বৈঠকে অংশ নিতে ইতিমধ্যে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ‘সাইড লাইনে’ তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় দুইটার দিকে দক্ষিণ চীনের শেনজেনে অবতরণ করে পুতিনের বিমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য কাই ছি। তিনি শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।

পুতিনের আগমন উপলক্ষে বিমানবন্দরে আয়োজন করা হয় আনুষ্ঠানিক সংবর্ধনার। লালগালিচায় রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান চীনা সেনাসদস্য ও নৃত্যশিল্পীরা। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে এ আয়োজন করা হয়।

তিন নেতার এই বৈঠককে ঘিরে বিশেষ আগ্রহের আরেকটি কারণ ইউক্রেন যুদ্ধ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনার লক্ষ্যেই পুতিন প্রথম এমন একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বিস্তারিত কোনো ঘোষণা আসেনি।

এর আগে গত অক্টোবরে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা হলে তিনি তাতে আগ্রহী। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও সম্ভাব্য বৈঠকে একাধিক বিষয় আলোচনার ইঙ্গিত দেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন

আপডেট টাইম : 04:50:25 pm, Wednesday, 18 November 2026