Dhaka , Wednesday, 18 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রতারণার সিন্ডিকেট ভেঙে বিদেশে কর্মী পাঠাবে সরকার

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ তৈরিতে সরকারের আলোচনা চলছে বলেও জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রকট আকার ধারণ করেছিল। এসব সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণা করা হয়েছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এর ফলে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ কর্মী নেওয়া স্থগিত বা কমিয়ে দিয়েছিল।

তারেক রহমান বলেন, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সফল সমাধান করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিগত স্বৈরাচারের আমলে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। এসব দেশের কয়েকটি নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন পেশার কর্মী নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে।

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের বিষয়ে তিনি বলেন, যারা সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনা দেওয়ার প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থের সংস্থান কোথা থেকে হবে, তা তাঁর কাছে স্পষ্ট নয়। সংসদ সদস্য বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করলে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতজন কর্মী নেওয়া হবে এবং যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।

তিনি আরও বলেন, সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনার ব্যবস্থা করলে গ্রামের সাধারণ মানুষকে জমি বিক্রি করে কিংবা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে হবে না। এতে একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে। এ বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতারণার সিন্ডিকেট ভেঙে বিদেশে কর্মী পাঠাবে সরকার

আপডেট টাইম : 05:51:43 pm, Wednesday, 18 November 2026