Dhaka , Wednesday, 18 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

চিকিৎসাশাস্ত্রে ইন্টার্নশিপের কারণে দুই বছর তেলেগু সিনেমায় অনুপস্থিত ছিলেন শ্রীলীলা

গত দুই বছর তেলেগু সিনেমায় তুলনামূলকভাবে অনুপস্থিত ছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ সময় নতুন কোনো তেলেগু সিনেমায় চুক্তিবদ্ধ না হওয়ায় তার অভিনয়জীবন নিয়ে ভক্তদের মাঝে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে সেই নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন এই অভিনেত্রী। চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে মুম্বাইয়ে দুই বছর মেডিকেল ইন্টার্নশিপ করতে হওয়ায় নিয়মিত শুটিংয়ে অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি হায়দরাবাদে ‘ওএম: অপারেশন মোল’ সিনেমার তেলেগু সংস্করণের মুক্তির আগে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের এই বিরতি নিয়ে কথা বলেন শ্রীলীলা।

অভিনেত্রী জানান, মেডিকেল পড়াশোনা শেষ করার পর গত দুই বছর মুম্বাইয়ে ইন্টার্নশিপ করেছেন তিনি। সে সময় হাসপাতালে শারীরিকভাবে উপস্থিত থাকা বাধ্যতামূলক ছিল। ফলে নতুন সিনেমার প্রস্তাব গ্রহণ করা সম্ভব হয়নি।

শ্রীলীলা বলেন, ‘আপনারা জানেন, মেডিকেল পড়াশোনা শেষ করার পর গত দুই বছর আমি মুম্বাইয়ে ইন্টার্নশিপ করেছি। সেখানে সরাসরি উপস্থিত থাকতে হতো বলে সিনেমার কাজে নতুন প্রস্তাব নিতে পারিনি। সেই সময়ই ‘ওএম’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম।’

অল্প বয়সে অভিনয়জীবন শুরু করার অভিজ্ঞতাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। শ্রীলীলা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে পছন্দ অনুযায়ী কাজ বেছে নেওয়ার সুযোগ ছিল না। বরং যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোতেই কাজ করেছেন এবং পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন শ্রীলীলা। অভিনয় ও চিকিৎসাশাস্ত্রের পড়াশোনা একসঙ্গে চালিয়ে যেতে ছয় বছর সময় লেগেছে তার। চলতি বছরের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। সেখানে পরিবারের সদস্য ও সহপাঠীদের সঙ্গে দেখা যায় তাকে।

ছবির ক্যাপশনে শ্রীলীলা লিখেছিলেন, ‘এটি শুধু একটি ডিগ্রি অর্জনের বিষয় ছিল না। এর সঙ্গে জড়িয়ে ছিল বেড়ে ওঠা, বিশ্বাস, চোখের জল, দৃঢ়তা এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার অভিজ্ঞতা।’ পড়াশোনার সময় বিশেষ করে পরীক্ষার দিনে কাজের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ইন্টার্নশিপ শেষে বর্তমানে একাধিক ভাষার বড় বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। ধনুশ অভিনীত তামিল স্পাই অ্যাকশন থ্রিলার ‘ওএম: অপারেশন মোল’-এ দেখা যাবে তাকে। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এবং ওয়ান্ডারবার ফিল্মস ও আরটেক স্টুডিওস প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মামুটি, সাই পল্লবী, নাসিরুদ্দিন শাহ ও ইন্দ্রান্স। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সাই অভ্যাঙ্কর, চিত্রগ্রহণে ছিলেন এঝিল আরাসু কে এবং সম্পাদনায় আর কালাইভানান।

এ ছাড়া রজনীকান্তের সঙ্গে ‘ধর্মন’ এবং অনুরাগ বসুর পরিচালনায় কার্তিক আরিয়ানের একটি আসন্ন হিন্দি সিনেমায় যুক্ত হয়েছেন শ্রীলীলা। পাশাপাশি অজিত কুমার অভিনীত তামিল অ্যাকশন সিনেমা ‘ডেয়ার ডেভিল’-এও তাকে দেখা যাবে, যা ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চিকিৎসাশাস্ত্রে ইন্টার্নশিপের কারণে দুই বছর তেলেগু সিনেমায় অনুপস্থিত ছিলেন শ্রীলীলা

আপডেট টাইম : 04:41:35 pm, Wednesday, 18 November 2026