Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালো ১৪ দেশ

মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ।

সোমবার (২৩ নভেম্বর) দেশগুলো এ রায়কে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্য মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: ১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের

অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

বিবৃতিতে বলা হয়, আদালতের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশটির সব দায়িত্ব, বিশেষ করে আদালতের দেওয়া সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাজ্য পৃথকভাবে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের কোনো জবাবদিহি ছাড়া পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।’

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধে আইন প্রণয়নের পরিকল্পনাও করছে লন্ডন।

বিবৃতিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যে সবচেয়ে বেশি মানবিক সংকটে থাকা প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জীবন রক্ষাকারী ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে রোহিঙ্গা এবং অন্যান্য জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য।

এ ছাড়া মিয়ানমারজুড়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আরও ৩০ লাখ পাউন্ড ব্যয় করা হবে।

এর আগে, গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানায়, ২০১৭ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় দেশটির রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে।

আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় নির্ধারণ করে রায় দেওয়া হয়।

তবে মিয়ানমার সরকার এ রায়কে অন্যায্য ও ‘বড় ধরনের হতাশা’ বলে অভিহিত করেছে।

রায়ের পরপরই যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছিল।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশে যাওয়ার ঋণ শোধেই শেষ রেমিট্যান্স, লাভের বড় অংশ যাচ্ছে দালালদের পকেটে!

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালো ১৪ দেশ

আপডেট টাইম : 06:25:36 pm, Wednesday, 25 November 2026