Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি, ২৯ জন অসুস্থ

লিবিয়ায় ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিস্থিতিতে থাকা আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যাবাসিতদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় বুরাক এয়ারের UZ222 ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে ফিরতে যাওয়া ব্যক্তিদের মধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। তারা স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশি জুনাইদের

প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে দেশে ফিরতে যাওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন গড়ার জন্য তাদের উৎসাহিত করেন। একই সঙ্গে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত অনিয়মিত পথে বিদেশে যাওয়ার বিপদ সম্পর্কে দেশে জনসচেতনতা তৈরিতে প্রত্যাবাসিত ব্যক্তিদের ভূমিকা রাখার পরামর্শ দেন। পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।

দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে নিয়মিত কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এ কার্যক্রম বাস্তবায়নে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে।

ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এবার আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন করা হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশে যাওয়ার ঋণ শোধেই শেষ রেমিট্যান্স, লাভের বড় অংশ যাচ্ছে দালালদের পকেটে!

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি, ২৯ জন অসুস্থ

আপডেট টাইম : 07:00:23 pm, Wednesday, 25 November 2026