Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশি জুনাইদের

পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের ভৈরবের যুবক জুনাইদ আহমেদ (২৩)। নানা বাধা পেরিয়ে ইতালিতে পৌঁছে নতুন করে জীবন শুরু করেছিলেন তিনি। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। ইতালির বারি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তরুণ প্রবাসী।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেটকারের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত জুনাইদ আহমেদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় যান জুনাইদ। সেখানে বেশ কিছুদিন থাকার পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ ‘ডাঙ্কি’ পথে সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে চাকরিও শুরু করেছিলেন তিনি। কিন্তু কর্মজীবন শুরুর অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনায় তার মৃত্যু হলো।

তিন ভাই ও এক বোনের পরিবারে জুনাইদ ছিলেন অন্যতম স্বপ্নবাজ তরুণ। তার এক ভাই ইতালিতে এবং অন্য ভাই মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাস করছেন। পরিবারের জন্য ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই বিদেশে গিয়েছিলেন তিনি।

মামাতো ভাই নিশান মিয়া জানান, জুনাইদের ইচ্ছা ছিল নিজেকে প্রতিষ্ঠিত করে পরিবারের পাশে দাঁড়ানোর। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার সেই স্বপ্ন থেমে গেল। পরিবারের সদস্যরা এখন মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন। দ্রুততম সময়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা চেয়েছেন তারা, যেন বাবা-মা শেষবারের মতো ছেলেকে দেখতে পারেন।

এদিকে জুনাইদের মৃত্যুর খবর ভৈরবের নিজ এলাকায় পৌঁছানোর পর পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের এক যুবকের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। নিহতের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশে যাওয়ার ঋণ শোধেই শেষ রেমিট্যান্স, লাভের বড় অংশ যাচ্ছে দালালদের পকেটে!

ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশি জুনাইদের

আপডেট টাইম : 06:12:54 pm, Wednesday, 25 November 2026