Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করতে ইরাককে চাপ যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে থাকা সব স্থল সীমান্ত বন্ধ করে দিতে ইরাককে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ইরাকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানি কর্মকর্তারা। আজ শনিবার (২৮ নভেম্বর) তেহরান আসেন ইরাকি প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরাকিদের ইরানে আসার বিষয়টি তারা নিশ্চিত হয়েছে। আর এখন আলোচনা হচ্ছে। 

আরও পড়ুন: ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

আলজাজিরা বলেছে, ইরান এখন শঙ্কিত মার্কিনিদের চাপে ইরাক সব সীমান্ত বন্ধ করে দিতে পারে। আর এতে করে স্থল দিয়েও তাদের পণ্য আসা বন্ধ হতে পারে। যুক্তরাষ্ট্র হরমুজে ইরানের ওপর নৌ-অবরোধের আরোপের পর এখন স্থল অবরোধ আরোপ করতে চাইছে।

কারণ নৌ-অবরোধ শুরু হওয়ার পর ইরান তাদের পণ্য আমদানি ও রপ্তানি স্থল দিয়েই করছে।

ইরাক যেন তাদের সীমান্ত বন্ধ না করে তার সতর্কতা দিয়েছেন ইরানের সুপ্রিম লিডারের পরামর্শক মোহাম্মদ মোখবের। তিনি ইরাককে বলেছেন, তারা যেন ইসলামের শত্রু ও ট্রাম্পের হাতিয়ারে পরিণত না হন।

আলজাজিরাকে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র তাদের চাপ দিয়েছে সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য। তিনি বলেছেন, মার্কিনিরা তাদের আনুষ্ঠানিকভাবে বলেছেন দুটি বাদে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার জন্য। এগুলোর একটি কুর্দিস্থান অঞ্চলে। আরেকটি বাগদাদের কাছে অবস্থিত। যেখান থেকে পুরো বাগদাদ দেখা যায়।

ফলে এই বিষয়টি ইরানকে এখন উদ্বিগ্ন করে তুলেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করতে ইরাককে চাপ যুক্তরাষ্ট্রের

আপডেট টাইম : 11:00:25 pm, Saturday, 28 November 2026