Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ ইতালি প্রবাসীকে জিজ্ঞাসাবাদ

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসীকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় ভেনিসের একটি পুলিশ কার্যালয়ে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া তিনজন হলেন—ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার। এ সময় একজন বাংলাদেশি দোভাষীও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জার্মানিতে পড়াশোনা ও কাজের নতুন সুযোগ

গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় স্বজনদের সঙ্গে অবস্থানকালে একদল প্রবাসীর হাতে শারীরিকভাবে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। ঘটনার পর ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান তিনি। পরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।

বাঁধনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের অংশ হিসেবে তিন প্রবাসীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে ফোনগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে পুলিশ ও ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কেউ মন্তব্য করতে রাজি হননি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ ইতালি প্রবাসীকে জিজ্ঞাসাবাদ

আপডেট টাইম : 07:23:41 pm, Saturday, 28 November 2026