উচ্চশিক্ষার জন্য ইউরোপে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টেতে ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে বৃত্তির সুযোগ দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ফলে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। এ বছর মোট ৫০টি বৃত্তি দেয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের জন্য ৩ হাজার থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
নেদারল্যান্ডসের অন্যতম স্বনামধন্য সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব টোয়েন্টে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া মেধাবী ও কৃতিত্বপূর্ণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার গণকবরে ৩৬ বছর পর স্বজনদের খোঁজ
ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপের (ইউটিএস) আওতায় এক বছরের জন্য ৩ হাজার থেকে ২২ হাজার ইউরো দেয়া হবে। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ ৩০ লাখ ২০ হাজার টাকার বেশি। নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে দ্বিতীয় বছরের জন্যও বৃত্তি নবায়নের সুযোগ রয়েছে। এ ছাড়া ইউটিএস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অতিরিক্ত কিপাজি স্কলারশিপের জন্যও বিবেচিত হতে পারবেন। এ বৃত্তির আর্থিক মূল্য সর্বোচ্চ ১২ হাজার ইউরো, ১৬ লাখ ৪৭ হাজার টাকার বেশি।
আবেদনে যেসব যোগ্যতা লাগবে- প্রথমে ইউনিভার্সিটি অব টোয়েন্টের যেকোনো একটি যোগ্য মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।- ২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া প্রোগ্রামে সাময়িক বা চূড়ান্ত ভর্তির প্রস্তাব পেতে হবে।- ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসে কমপক্ষে ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে ৯০ স্কোর থাকতে হবে। পাশাপাশি আইইএলটিএস স্পিকিংয়ে অন্তত ৬ অথবা টোয়েফল আইবিটিতে স্পিকিংয়ে ২০ স্কোর প্রয়োজন।- নেদারল্যান্ডসে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে।- ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের নাগরিকেরা আবেদন করতে পারবেন না।- নেদারল্যান্ডসের নাগরিক এবং বর্তমানে ইউনিভার্সিটি অব টোয়েন্টেতে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য যোগ্য নন।
প্রবাসীর কথা ডেস্ক 




















