Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বরেণ্য অভিনেতা আলী যাকেরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

একুশে পদকপ্রাপ্ত এই বরেণ্য অভিনেতা, নির্দেশক ও বীর মুক্তিযোদ্ধা আলী যাকেরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘ চার বছর ক্যানসারের সঙ্গে নীরব লড়াই শেষে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৭ নভেম্বর চিরবিদায় নিয়েছিলেন বাংলাদেশের নাট্যাঙ্গন ও সংস্কৃতি অঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্র।

১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকে প্রথম অভিনয় করেন। একই বছর নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দিয়ে ‘নূরলদীনের সারাজীবন’, ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘গ্যালিলিও’সহ বহু মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনায় প্রশংসা কুড়ান।

আরও পড়ুন: কায়রো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’র বিশেষ সম্মাননা

একাত্তরের উত্তাল দিনে হাত গুটিয়ে বসে থাকেননি আলী যাকের। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে কণ্ঠের জাদুতে ও ইংরেজি খবর পাঠের মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন মুক্তিকামী মানুষকে।

টেলিভিশনে ‘আজ রবিবার’ ও ‘বহুব্রীহি’ নাটকে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। বেতার, চলচ্চিত্র ও লেখালেখিতেও তার অবদান ছিল অনন্য। প্রকাশিত হয়েছে ‘সেই অরুণোদয় থেকে’সহ একাধিক বই।

মঞ্চের সীমানা ছাড়িয়ে টেলিভিশনের ছোট পর্দা ও চলচ্চিত্রের রুপালি জগতেও সমান মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘বহুব্রীহি’ ও ‘আজ রবিবার’ নাটকে তার সাবলীল অভিনয় আজও দর্শকদের হাসায় ও ভাবায়। পাশাপাশি ‘আগামী’, ‘নদীর নাম মধুমতী’ ও ‘লালসালু’ চলচ্চিত্রে রেখে গেছেন নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর।

অভিনয়ের বাইরে দেশের বিজ্ঞাপন শিল্পের বিকাশেও তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ। বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি লেখালেখি ও আলোকচিত্রে খুঁজে ফিরতেন জীবনের নান্দনিকতা।

শিল্পকলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক ও মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননাসহ অসংখ্য ভালোবাসা ও স্বীকৃতি যুক্ত হয়েছে তার ঝুলিতে।

আলী যাকের কেবল একজন অভিনেতা ছিলেন না, ছিলেন একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নৌ-অবরোধ ভাঙার চেষ্টা, ইরান থেকে আসা জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

বরেণ্য অভিনেতা আলী যাকেরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : 03:46:24 pm, Saturday, 28 November 2026